সদর উপজেলার পৌর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত তদারকিমূলক ক্রম অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে অননুমোদিত ক্যামিকেলের ব্যবহার ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রক্রিয়ায় খাদ্য পণ্য প্রস্তুত করায় বি বাড়ীয়া রেস্টুরেন্টকে
৫ হাজার, নোংরা পরিবেশের জন্য দিদার রেস্টুরেন্টকে ১ হাজার, মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় আনিসা মেডিসিন কর্ণারকে ৫ হাজার এবং ওজনে কম দেয়া ও মেয়াদমূল্যহীনভাবে পণ্য মোড়কজাতকরণের জন্য এন এন ফুডকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া আনিসা হেলথ কেয়ার ক্লিনিক ও সুরমা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।
অভিযানে নেতৃত্ব প্রদান করেন অধিদপ্তরের সহকারী পরিচালক (অঃ দাঃ) মো. জাহাঙ্গীর আলম এবং সহযোগিতা করেন সুনামগঞ্জ থানা পুলিশ, জেলা স্যানিটারী ইন্সপেক্টর, জেলা ক্যাব, ও জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজ। প্রেস বিজ্ঞপ্তি