স্টাফ রিপোর্টার
জেলার সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক বৈষ্ণব কবি রাধারমণ দত্ত, মরমী কবি হাছন রাজা, বাউল স¤্রাট শাহ আব্দুল করিম ও জ্ঞানের সাগর বাউল দুর্ব্বিণ শাহের স্মরণে ৪ দিনব্যাপি লোক উৎসবের আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে এই উৎসব শুরু হবে। প্রতিদিনের উৎসবে সংগীতানুষ্ঠান, সন্ধ্যায় আলোচনা সভা, রাতে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে ৭ এপ্রিল থেকে ১০ এপ্রিল সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে ৪ দিনব্যাপি এই লোকউৎসব অনুষ্ঠিত হবে। চার দিনব্যাপি লোক উৎসব সফল করতে বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ
সম্মেলন করে উৎসব কর্মসূচি জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি শেখ রফিকুল ইসলাম। সংবাদ সম্মেলন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লুৎফুর রহমান উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, উৎসবের প্রথম দিন আজ বৃহস্পতিবার বাউল স¤্রাট শাহ আব্দুল করিম স্মরণে সংগীতানুষ্ঠান হবে, সন্ধ্যায় জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন সিলেট কমার্স কলেজের অধ্যক্ষ মুসতাক আহমদ দীন। আরো উপস্থিত থাকবেন কবি শুভেন্দু ইমাম ও শাহ আব্দুল করিমের ছেলে বাউল নূর জালাল। পরে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
উৎসবের দ্বিতীয় দিন আগামীকাল শুক্রবার বাউল দুর্ব্বিণ শাহ স্মরণে আলোচনা সভায় সুনামগঞ্জ পৌরসভার মেয়র আইয়ুব বখত জগলুলের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এমপি মুহিবুর রহমান মানিক ও সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত আসনের এমপি বেগম শামছুন নাহার বেগম (শাহানা রব্বানী)। প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন লোক সংস্কৃতি গবেষক ও সাংবাদিক সুমন কুমার দাস। এছাড়া আলোচনা করবেন গবেষক সুবাস উদ্দিন ।
তৃতীয় দিন ৯ এপ্রিল শনিবার মরমী কবি হাছনরাজা স্মরণে আলোচনা সভায় পুলিশ সুপার হারুন অর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ। প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন হাছনরাজা গবেষক সামারীন দেওয়ান। আলোচনা করবেন অ্যাড. আবু আলী সাজ্জাদ হোসাইন। উৎসবের শেষ দিন ১০ এপ্রিল রোববার বৈষ্ণব কবি রাধারমণ দত্ত স্মরণে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দিন। প্রধান আলোচক হিসাবে আলোচনা করবেন লেখক ও গবেষক নন্দলাল শর্মা। এছাড়াও আলোচনা করবেন লেখক অ্যাড. স্বপন কুমার দেব ও আ.ত.ম সালেহ।