- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

৫শত পরিবারকে ত্রাণ দেওয়ার জন্য ১ লক্ষ টাকা দিলেন শিবপুরবাসী

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামের আওয়ামীলীগ ও অঙ্গসংঠনের উদ্যোগে ৫ শত কর্মহীন পরিবারকে ত্রাণ সামগ্রী দেওয়ার উদ্যোগ গ্রহন করা হয়েছে। এরই ধারবাহিকতায় শিবপুর আওয়ামী লীগ ও অঙ্গসংঠনের পক্ষ থেকে শনিবার দুপুর ২টায় পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের একান্ত রাজনৈতিক সহকারি হাসনাত হোসেনের কাছে ১ লক্ষ টাকা তুলে দেওয়া হয়েছে।
টাকা হস্তান্তর করার সময় শিবপুর গ্রামবাসীর পক্ষে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র মিশিগান আওয়ামী লীগের সহ সভাপতি আফতাব মিয়া, উপজেলা যুবলীগের সহ সভাপতি রিপন তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন,জেলা কৃষকলীগের সদস্য মাসুক মিয়া,যুবলীগনেতা আমিরুল ইসলাম,নুরুল আমিন,সাজ্জাদুর রহমান,পিন্টু দাশ, সম্মিলিত সামাজিক জোট সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক পাভেল আহমদ,উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আল মাহমুদ সোহেল,জাহিদুল ইসলাম প্রমুখ।
জানা যায়,ডুংরিয়া গ্রামের আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের সম্মিলিত প্রচেষ্ঠায় ৫ শত পরিবারের জন্য ফান্ড গঠনের পর শীঘ্রই ত্রাণ সামগ্রী মধ্যবিত্ত,নিম্নমধ্যবিত্ত,অসহায়,দিনমজুর,কর্মহীন পরিবারের সদস্যদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে।

এদিকে ডুংরিয়া গ্রামের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে ৫শত কর্মহীন পরিবারকে ত্রাণ সামগ্রী দেওয়ার উদ্যোগ গ্রহন করা হয়েছে। এরই ধারবাহিকতায়,মধ্যবিত্ত,নিম্নমধ্যবিত্ত,অসহায়,দিনমজুর,কর্মহীন পরিবারের জন্য ত্রাণ সামগ্রী ক্রয়ের অংশ হিসেবে ঘরোয়া আওয়ামী লীগ ও অঙ্গসংঠনের পক্ষ থেকে শনিবার বিকাল ৫টায় পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপির একান্ত রাজনৈতিক সহকারি হাসনাত হোসেনের কাছে ১লক্ষ টাকা তুলে দেন ঘরোয়া গ্রামের পক্ষে উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোশারফ হোসেন ও যুগ্ম সম্পাদক মোঃ নাঈম আহমদ।
জানা যায়,ডুংরিয়া গ্রামের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সম্মিলিত প্রচেষ্ঠায় ৫শত পরিবারের জন্য ফান্ড গঠনের পর শীঘ্রই ত্রাণ সামগ্রী মধ্যবিত্ত,নিম্নমধ্যবিত্ত,অসহায়,দিনমজুর,কর্মহীন পরিবারের সদস্যদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে।
ডুংরিয়া উত্তর ও দক্ষিণ পাড়া’র ১লক্ষ টাকা প্রদান
পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপির অনুপ্রেরণায় ডুংরিয়া গ্রামের আওয়ামী লীগ ও অঙ্গসংঠনের উদ্যোেগ ৫শত কর্মহীন পরিবারকে ত্রাণ সামগ্রী দেওয়ার উদ্যোগ গ্রহন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ত্রাণ সামগ্রী ক্রয়ের অংশ হিসেবে ডুংরিয়া উত্তর ও দক্ষিণ পাড়া’র পক্ষ থেকে এক লাখ টাকা প্রদান করা হয়েছে।
শনিবার সন্ধায় পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপির একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেনের কাছে ডুংরিয়া উত্তর ও দক্ষিণ পাড়া’র পক্ষে ১লাখ টাকা প্রদান করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, উপজেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক মাজহারুল ইসলাম মইনুল, দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডটকম’র উপ-সম্পাদক খালেদ হাসান, যুবলীগ নেতা মাহবুব আলম রুবেল। এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, প্রবাসী সালা উদ্দিন জনি সহ প্রমুখ।

  • [১]