স্টাফ রিপোর্টার
গেল বছরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ আর্থিক সহায়তা ও বিভিন্ন রকমের সবজি বীজ বিতরণ করেছে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিট।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ফারিহা একাডেমী প্রাঙ্গণে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে নগদ ৪ হাজার ৫শত’ টাকা ও এক প্যাকেট সবজির বীজ বিতরণ করা হয়।
বিতরণ কার্যত্রমের উদ্ভোধন করেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ এমপি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই টাকা দিয়ে হাঁস-মুরগি পালন ও সবজি বীজগুলো বাড়ির আঙ্গিনায় রোপন করলে সংসারের বাড়তি আয় হবে।
এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সুনামগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাড. মতিউর রহমান পীর, কার্যনির্বাহী কমিটির সদস্য মোজাম্মেল হক মুনিম, মো. এনামুল হক, লেভেল অফিসার কনিকা তালুকদার, ফারিহা একাডেমীর প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, এনডিআরটি সদস্য কিশোর মজুমদার, আজীবন সদস্য সেরুজ্জামান সেরু, আব্দুস সালাম, যুব প্রধান সালেহ আহমেদ রিয়াদ, উপযুব প্রধান প্রিয়াস শ্যাম প্রিতম, যুব সদস্য ফারজানা আক্তার ঝর্ণা, ফাহিমা আক্তার স্বর্ণা, মাছুম, নাহিদ, সুমী, বন্যা, মুন্নী, প্রিয়া, তাবারা, সিহাব, মমতাজ, রিপন, শুভ, শীলা প্রমুখ।