স্টাফ রিপোর্টার
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি।
জেলা পরিষদ রেস্ট হাউজ প্রাঙ্গণে জাতীয় সদর দপ্তর হতে ডেনিস রেডক্রস’র সহায়তায় সুনামগঞ্জ রেডক্রিসেন্ট ইউনিটের ব্যবস্থাপনায় রবিবার সকালে ৫০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, রেডক্রিসেন্ট ইউনিট সেক্রেটারী অ্যাডভোকেট মো. মতিউর রহমান পীর, ইউনিট কার্যনির্বাহী সদস্য সিরাজুর রহমান সিরাজ, হায়দার চৌধুরী লিটন, শংকর চন্দ্র দাশ, মো. এমদাদুল হক শাহজাহান, ইউনিট লেভেল অফিসার কনিকা তালুকদার, ডেনিস রেডক্রস প্রতিনিধি লগ ও এডমিন কর্মকর্তা গোলাম মেহেদি হাসান, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তরের প্রতিনিধি জুনিয়র সহকারী পরিচালক আহম্মদ আলী, ডিআর কর্মকর্তা মনজুরুল ইসলাম, হোসাইন মোহাম্মদ প্রদীপ, সদস্য আব্দুল্লাহ আল তানজিল, যুবপ্রধান ফারজানা আক্তার ঝর্ণা, উপ—যুবপ্রধান—০১ সালেহ আহমদ রিয়াদ, উপ—যুবপ্রধান—০২ প্রিয়াস শ্যাম প্রিতম, সিনিয়র যুব সদস্য মো. সেরুজ্জামান, আব্দুস সালাম, মো. ফারুক মিয়া, মাছুম আহমেদ, শাহজাহান আলম সিদ্দিকী, সুমন আহমদ, যুবসদস্য সেল, স্বর্ণা, বন্যা, নাহিদ, সিহাব, মানিক, আপন প্রমুখ।