সদর থানার মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ৫০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টায় তাকে আটক করা হয়।
আটককৃত মো. ওয়াসকুরুনী (২৫) সুনামগঞ্জের সদর থানার কোনাগাঁও গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে।
উদ্ধারকৃত মাদক ও আটককৃত ওয়াসকুরুনীকে জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সহকারি পরিচালক এএসপি মোহাম্মদ জিয়াউল হক। প্রেস বিজ্ঞপ্তি