- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

৫০ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ি ও কসমেটিক্স উদ্ধার, গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ৫৭ হাজার ৫ হাজার ৪৪০ টাকার ভারতীয় শাড়ি ও কসমেটিকস সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে সদর উপজেলার সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামে এই অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় পুলিশ ৩ জনকে গ্রেফতার করে। এই ঘটনায় ৬ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ৫ জনের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- ইব্রাহিমপুর গ্রামের বাসিন্দা সুবোধ দাসের ছেলে বরুন দাস, আ. ছাত্তারের ছেলে মনোয়ার হোসাইন ও আব্দুর রহমানের ছেলে সামছুদ্দিন। তারা জব্দকৃত ভারতীয় শাড়ি ও কসমেটিকস সামগ্রী আমদানী সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেনি। পলাতক আসামীরা হলেন একই গ্রামের বাসিন্দা সুনীল দাসের ছেলে আশু দাস, আঃ গফুরের ছেলে জসিম উদ্দিন সুভাষ ও অপু।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সাঈদ বলেন, আসামীরা শুল্ক ফাঁকি দিয়ে জব্দকৃত ভারতীয় শাড়ি ও কসমেটিকস সামগ্রী চোরাচালানের মাধ্যমে ভারত হতে বাংলাদেশে এনে অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখে। গ্রেফতারকৃত আসামিসহ পলাতক আসামিদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজুপূর্বক আসামিদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে গ্রেরণের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

  • [১]