সু.খবর ডেস্ক
বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৫০ লাখ মেট্রিক টন নির্ধারণের আহ্বান জানিয়েছে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট। সেই সঙ্গে আহ্বান জানিয়েছে প্রতি ইউনিয়নে সরকারি ক্রয় কেন্দ্র খুলে কমপক্ষে ১২০০ টাকা মণ দরে কৃষকের কাছ থেকে ধান কেনার।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ ও সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ এ আহ্বান জানান।
নেতৃবৃন্দ বলেন, সরকার বোরো মৌসুমে ধান—চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে ১৮ লক্ষ মেট্রিক টন। দাম নির্ধারণ করেছে— ধান ২৭ টাকা কেজি, সিদ্ধ চাল ৪০ টাকা কেজি এবং আতপ চাল ৩৯ টাকা কেজি।
নেতৃবৃন্দ চাল ক্রয় না করে উৎপাদক কৃষকের কাছ থেকে ৫০ লাখ মেট্রিক টন ধান ক্রয়ের দাবি জানান। একই সঙ্গে কৃষকের যাতে লোকসান না হয় সেজন্য কমপক্ষে ৩০ টাকা কেজি দরে ধান কেনার দাবি জানান।
সূত্র : সমকাল