- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

৫৩ রানে জয়ী বুলচান্দ

স্টাফ রিপোর্টার
প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় ৪র্থ ম্যাচে জয় লাভ করেছে বুলচান্দ উচ্চ বিদ্যালয়। সুনামগঞ্জ স্টেডিয়ামে দ্বীনি সিনিয়র মাদ্রাসাকে ৫৩ রানে হারিয়েছে তারা।
দ্বীনি সিনিয়র মাদ্রাসা টস জিতে বুলচান্দ উচ্চ বিদ্যালয়কে প্রথমে ব্যাট করতে আমন্ত্রণ জানায়। বুলচান্দ উচ্চ বিদ্যালয় ৩৫.৩ ওভারে ১২০ রান সংগ্রহ করে। দলের পক্ষে আরমান সর্বোচ্চ ২১ রান করেন। এছাড়াও অয়ন করেন ২০ রান করে দলীয় সংগ্রহে অবদান রাখেন। দ্বীনি সিনিয়র মাদ্রাসার মুন্না ১৭ রানে ৫টি ও আফসার ২৩ রানে ৩ উইকেট লাভ করেন।  
১২১ রানে জয়ের লক্ষে ব্যাট করতে নেমে দ্বীনি সিনিয়র মাদ্রাসা ২৯.২ ওভারে মাত্র ৬৭ রানেই অল আউট হয়ে যায়। তানভীর সর্বোচ্চ ২২ রান করেন। বুলচান্দের সাগর, রিংকু ও মিতুল প্রত্যেকে ২টি করে উইকেট লাভ করে।  
 টুর্ণামেন্টের আজকের ম্যাচে মুখোমুখি হবে এইচএমপি উচ্চ বিদ্যালয় ও আলহাজ্ব জমিরুন নুর উচ্চ বিদ্যালয়।

  • [১]