স্টাফ রিপোর্টার
গোল্ডেন ড্রিম ফাউন্ডেশনের চেয়ারম্যান শামছুল ইসলাম’র পক্ষ থেকে ৫৬০ জন অসহায় ও হতদদ্রিদের মধ্যে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এরমধ্যে ৪১০ জনকে খাদ্য সামগ্রী এবং ১৫০ জনকে শীতবস্ত্র (লেপ) বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ লিটার তেল, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি রসুন ও ২ কেজি আলু।
মঙ্গলবার সকালে ৯টা থেকে জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাসেল চৌধুরীর বাসায় এসব বিতরণ করা হয়।
বিতরণ করেন জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাসেল চৌধুরী, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল গফুর। এসময় পাড়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।