শনির হাওরে কৃষক মো. হাবিবুর রহমানের ৫ কেদার জমির পাকা ধান কেটে দিয়েছে জেলা ও তাহিরপুর মৎস্যজীবী লীগ নেতৃবৃন্দ। মঙ্গলবার সকালে জেলা মৎস্যজীবী লীগের সভাপতি দেবাশীষ দাশ গুপ্ত বাপ্পি ও সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন বাবু’র নেতৃত্বে তাহিরপুর উপজেলা মৎস্যজীবী লীগের তিন শতাধিক নেতাকর্মী ধান কেটে দেন।
এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক আলম জিলানী সোহেল, সদস্য সচিব মো. আজিজুল হক, যুগ্ম আহবায়ক সুজিত সরকার, ছয়ফুল ইসলাম, খোকন চক্রবর্তী, রুপক দাস, একরামুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমরান হোসেন, দক্ষিণ বড়দল ইউনিয়ন মৎস্যজীবী লীগ নেতা পারভেজ মিয়া, গোপাল আচার্য্য, দক্ষিণ শ্রীপুর ইউপি মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক সানাউল হক, তাহিরপুর সদর ইউপি মৎস্যজীবী লীগ নেতা সজল বর্মণ, রুবেল আলম, ইসলাম নুর প্রমুখ।
এর আগে জেলা মৎস্যজীবী লীগের উদ্যোগে তাহিরপুর উপজেলা শহরে ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে মাস্ক, স্যানিটাইজার বিতরণ করা হয়।
প্রেসবিজ্ঞপ্তি