- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

৫ বছরের শিশু সিফাত নিখোঁজ

স্টাফ রিপোর্টার
৫ বছর বয়সী সিফাত নামের একটি শিশু নিখোঁজ হয়েছে। সে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব ইব্রাহীমপুর গ্রামের এখলাছ মিয়ার ছেলে। সিফাতের মা শ্যামা বেগমের সাথে নানা বাড়ি সুনামগঞ্জ শহরের উত্তর আরপিননগর গ্রামে বেড়াতে এসেছিল সে। গত ১১ অক্টোবর সোমবার বিকাল অনুমান ৫টা থেকে উত্তর আরপিননগর এলাকায় তাকে কোথায়ও খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। সিফাতের গায়ের রং কালো, উচ্চতা ৩ ফুটের বেশি, মুখমন্ডল হালকা লম্বাটে, হালকা পাতলা গড়ন, মাথার চুল ও চোখের রং কালো, পরনে ফুল প্যান্ট ও হাফ শার্ট। এই বিষয়ে সদর মডেল থানায় সাধারণ ডায়রি করা হয়েছে। যার নম্বর-৬৩৩, তারিখ ১১.১০.২০২১। কোনো সহৃদয় ব্যক্তি সিফাতের সন্ধান পেলে অনুগ্রহপূর্বক ০১৭৬৭-৩৮৩২৫০ মোবাইল নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

  • [১]