- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

৫ লক্ষ টাকার মাদক ধ্বংস

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে বিভিন্ন সময় জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। মাদকদ্রব্যের মধ্যে রয়েছে- ১১৪ বোতল ৭৫০এমএল এসি ব্ল্্যাক, ২২ বোতল ২৮০ এমএল ম্যাজিক মোমেন্ট, ৭ লিটার চোলাই মদ, ২১৫ গ্রাম গাঁজা, ১০৭২ পিস ইয়াবা। যার বাজার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা। বুধবার বিকেলে সুনামগঞ্জ চীফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এই মাদক ধ্বংস করা হয়। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রোকন উদ্দিন কবিরের নির্দেশনায় এবং সিনিয়র চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ফারহান সাদিকের উপস্থিতিতে এই মাদক ধ্বংস করা হয়।

  • [১]