স্টাফ রিপোর্টার
৫ লিটার চোলাই মদসহ দীগেন্দ্র কুমার মালাকার ঝন্টু (৫০) নামের একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ঝন্টু মালাকার শহরের মল্লিকপুর আবাসিক এলাকার মৃত সূরেন্দ্র
মালাকারের ছেলে।
সোমবার সন্ধ্যার পর সদর থানার এস আই শাকির হোসেন বিশেষ অভিযান চালিয়ে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে মদসহ ঝন্টুকে আটক করে। ঝন্টু মালাকারের বিরুদ্ধে মদ বিক্রির অভিযোগ রয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে এস আই শাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ লিটার চোলাই মদসহ দীগেন্দ্র কুমার মালাকার ঝন্টুকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হবে।