- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

৬ষ্ঠ ধাপে জামালগঞ্জ সদর ও উত্তর ইউপির নির্বাচন হচ্ছে না

স্টাফ রিপোর্টার
জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদ ভেঙে নব গঠিত জামালগঞ্জ সদর ও জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামাী ৬ষ্ঠ ধাপে হচ্ছে না বলে জানা গেছে। নতুন ইউনিয়ন পরিষদ গঠন হওয়ার পর ভোটার তালিকা পুনর্বিন্যাস, কেন্দ্র সংক্রান্ত জটিলতাসহ নানা কারণে আগামী ৪ জুন এই দুই ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে না। তবে উপজেলার অন্য ৪টি ইউনিয়ন ফেনারবাঁক, সাচনাবাজার, ভীমখালী ও বেহেলী ইউনিয়ন পরিষদের নির্বাচন তফসিল অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ উর রহমান বলেন,‘জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ ভেঙ্গে নতুন করে দুইটি ইউনিয়ন পরিষদ গঠন করা হয়েছে। তবে পৃথক ইউনিয়নের নতুন ভোটার তালিকা পুনর্বিন্যাস করা হয়নি। এছাড়াও নতুন ভোট কেন্দ্র নিয়ে কিছু জটিলতা রয়েছে। এসব কারণে আগামী ৪ জুন নির্বাচন হবে না। আগামী জুলাই মাসের মধ্যে আমরা কাজ শেষ করে ফেলব। এর পরপরই এই দুই ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষণা হতে পারে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা বলেন,‘জামালগঞ্জ সদর ও জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচন হচ্ছে না। তবে এই দুই ইউনিয়ন পরিষদে কেন নির্বাচন হবে না এটা আমার জানা নেই।’

  • [১]