- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

৬০ কেজি গাঁজা সহ আটক ২

স্টাফ রিপোর্টার
সদর উপজেলার কাঠইর ইউনিয়নের পাশে সুনামগঞ্জ-দিরাই সড়ক থেকে ৬০ কেজি গাঁজা সহ দু-জনকে আটক করা হয়েছে। রবিবার ভোর ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল জলিল (৩২) ও সাইফুল ইসলাম সুমন (২৪) কে গাঁজা সহ আটক করা হয়।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক সুয়েব চৌধুরী জানান, গাঁজা বিক্রির জন্য একটি মিনি পিকাপে করে হবিগঞ্জের চুনারুঘাট থেকে   
সুনামগঞ্জের কাঠইর ইউনিয়নের নারায়ণপুরে নিয়ে যাচ্ছিল। পরে তাদের গাড়ির গতিরোধ করে গাড়িতে কি আছে জিজ্ঞেস করলে তারা পলিয়ে যেতে চায়। এ সময় পুলিশের সহযোগিতায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জলিল হবিগঞ্জ জেলার চুরারুঘাট উপজেলার আব্দুল মনাফের ছেলে ও সাইফুল একই গ্রামের মো.মজিুবুর রহমানের ছেলে।
এ ঘটনায় জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক সুয়েব চৌধুরী বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯৯০ এর ১৯ (১) এর ৭ (খ), ২৫ ও ৩৩ (১) ধারায় সদর থানায় মামলা দায়ের করেন।

  • [১]