স্টাফ রিপোর্টার
চলমান লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় জেলার বিভিন্ন উপজেলায় ২৬ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। লকডাউনের অষ্টম দিনে শুক্রবার জেলার ১১টি উপজেলায় ৮ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জানা যায়, করোনা ভাইরাস জনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে আরোপিত বিধিনিষেধেরর প্রেক্ষিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের জনচলাচল ও নির্দেশিত স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ১১টি উপজেলায় ৪৫ টি মামলায় ৬২ জনকে ২৬,৮০০/- (টাকা) অর্থদ- প্রদান করা হয়।
এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গণের সাথে সামরিক এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও মাস্ক বিতরণ, স্বাস্থ্যবিধি প্রতিপালন করার নির্দেশনা ও জনসচেতনতামূলক দিকনির্দেশনাও প্রদান করা হয়। জনস্বার্থে অভিযান কঠোর করা হবে বলে জানানো হয়েছে।