- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

৬২ বস্তা চালের খোঁজ নেই!

স্টাফ রিপোর্টার
তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়াম্যানের বিরুদ্ধে ভিজিএফ-এর চাল আত্মসাতের অভিযোগ তুলছেন একই পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য ছাইদুর রহমান ছোটন। এঘটনায় সোমবার জেলা স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালকের কাছে লিখিত অভিযোগ করেছেন তিনি।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের ভিজিএফ কার্ডধারীদের জন্য বরাদ্দকৃত ৬২ বস্তা চালের খোঁজ পাওয়া যাচ্ছে  
না। আজ মঙ্গলবার এসব চাল বিতরণের কথা থাকলেও ওই চালের বস্তার খোঁজ নেই। এছাড়া অভিযোগ করা হয়, ইউপি চেয়ারম্যান প্রকৃত ভোক্তাদের বাদ দিয়ে তার নিজস্ব লোকদরে নামে কার্ড ইস্যু করেছেন।
শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়াম্যান বিশ্বজিৎ সরকার বলেন,‘ যেসব অভিযোগ করা হয়েছে তা মিথ্যা, কেউ চাল আত্মসাৎ করেনি। ওই চালগুলো খাদ্য গোদামে রয়েছে। কার্ডধারীদের মধ্যে বিতরণ করা হবে।

  • [১]