- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

৬ নং ওয়ার্ডে ১ জনের মনোনয়ন ফরম ক্রয়

স্টাফ রিপোর্টার
জেলা পরিষদ নির্বাচনে মঙ্গলবার থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। ৬ নং ওয়ার্ডে (সদর উপজেলা) সাধারণ সদস্য পদে মনোনয়ন ফরম ক্রয় করেছেন শহরের তেঘরিয়া আমপাড়ার বাসিন্দা মাজহারুল ইসলাম উকিল।
সহকারী রিটার্নিং অফিসার জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে সদস্য পদের মনোনয়ন ফরম ক্রয় করেন তিনি। জেলা নির্বাচন অফিস সূত্রে এই তথ্য   
জানা গেছে। এছাড়া সুনামগঞ্জ জেলা পরিষদের ১৫টি ওয়ার্ডের কেউ মনোনয়ন ফরম ক্রয় করেননি।

  • [১]