- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

৬ পয়েন্টে হাত ধোয়ার ব্যবস্থা করলেন মেয়র

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌর শহরের ৬টি গুরুত্বপূর্ণ পয়েন্টে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। সোমবার পৌর মেয়র নাদের বখতের উদ্যোগে ও জেলা জনস্বাস্থ্য ৎুকৌশল অধিদপ্তরের সহায়তায় পথচারী মানুষের সুবিধার্থে শহরের হোসেন বখত চত্বর, কাজীর পয়েন্ট, বাজার পয়েন্ট, পুরাতন বাসস্ট্যান্ডে ৬টি ট্যাংকি বসিয়ে সেখানে সেখানে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পৌরসভা এই উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।

  • [১]