শান্তিগঞ্জ অফিস
‘শিক্ষা পদ্ধতি ও মূল্যায়ন’ বিষয়ক ৬ মাসব্যাপী শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা ‘চিকিৎসা শিক্ষায় সততা ও শিক্ষাগত ব্যবস্থাপনা’ বিষয়ক ক্লাসের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাস শান্তিগঞ্জ উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে কর্মশালার সমাপনী সেশনে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মনোজিত মজুমদার।
সমাপনী সেশনে ‘চিকিৎসা শিক্ষায় সততা ও শিক্ষাগত ব্যবস্থাপনা’ বিষয়ক ২টি ক্লাস পরিচালনা করেন সুনামগঞ্জ বঙ্গবন্ধু কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ শিবলী জামান।
এর আগে গত ১২ জানুয়ারি থেকে ২৪ মে পযন্তর্ মোট ১২টি ক্লাস পরিচালনা করা হয়। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী ক্লাস ‘কার্যকর শিক্ষণ এবং শেখা’ সেশনটি পরিচালনা করেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সাজার্রী বিভাগের অধ্যাপক ডা. দেওয়ান আলী হাসান। এর পর প্রতি মাসে ২টি করে সেশন অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মনোজিত মজুমদার প্রশিক্ষণ কর্মশালায় (শিক্ষামূলক উদ্দেশ্য এবং পাঠ পরিকল্পনা, মূল্যায়ন: ধারণা, নীতি ও পদ্ধতি, লিখিত মূল্যায়ন: সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন (এসএকিউএস) এবং বহু—পছন্দের প্রশ্ন (এমসিকিউএস), অবজেক্টিভ স্ট্রাকচার্ড ক্লিনিকাল/ব্যবহারিক পরীক্ষা (ওএসসিই/ওএসপিই), শিক্ষণীয় উপকরণের কার্যকর ব্যবহার) ৫টি সেশন পরিচালনা করেন। সিলেট পার্কভিউ মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ডা. বিধান চন্দ্র দেবনাথ কর্মশালায় ১টি, সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের ফিজিওলজী বিভাগের সহকারী অধ্যাপক (চ.দা.) ডা. মোহাম্মদ বাহাউদ্দিন ১টি ও সুনামগঞ্জ বঙ্গবন্ধু কলেজের বায়োকেমিষ্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ শিবলী জামান ৪টি সেশন পরিচালনা করেন।
সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মনোজিত মজুমদার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সহ সবার কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করে দেশের অসংখ্য মেডিকেল কলেজের মধ্যে প্রথম ধাপে সদ্য প্রতিষ্ঠিত মেডিকেল কলেজকে এই রকম একটি সুন্দর প্রশিক্ষণ কর্মশালায় অন্তভূর্ক্ত করার জন্য আমরা গর্বিত। আমি অত্যন্ত আনন্দিত। এই প্রশিক্ষণ কর্মশালা থেকে আমার প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অনেক কিছু শিখতে পেরেছেন।
উল্লেখ্য, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের দিক নির্দেশনায় সেন্টার ফর মেডিকেল এডুকেশন (সিএমই) বাংলাদেশ স্বাস্থ্য শিক্ষা ও জনশক্তি উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন মেডিকেল প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের প্রশিক্ষণ পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ২০২২ সালে ১৯টি সরকারি ও ১৪ টি বেসরকারি মেডিকেল কলেজে ‘শিক্ষা পদ্ধতি ও মূল্যায়ন’ বিষয়ে প্রতি মাসে ২টি করে জানুয়ারি—জুন পর্যন্ত (৬ মাস মেয়াদী) মোট ১২টি সেশন নিজ নিজ প্রতিষ্ঠানে অনুষ্ঠিত করে শিক্ষকদের প্রশিক্ষণ পরিচালনা করেছেন।