- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

৭০টি শ্রমজীবী পরিবারের পাশে রকাহোলিক

স্টাফ রিপোর্টার
“প্রত্যেকে মোরা পরের তরে” এই স্লোগান নিয়ে শ্রমজীবী ও দরিদ্র দুঃস্থ ৭০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে রকাহোলিক। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, পেঁয়াজ, তেল, লবণ ও সাবান।
রবিবার সকাল থেকে সুনামগঞ্জের প্রথম মিউজিকাল ক্লাব রকাহোলিক’র আয়োজনে পৌর শহরে এই কার্যক্রম পরিচালনা করে।
এসময় উপস্থিত ছিলেন রকাহোলিক’র সভাপতি অ্যাড. গোলাম আরিফ, সাধারণ সম্পাদক রাকিব হোসাইন, সিনিয়র সদস্য শিক্ষক জাফর আহমেদ, সহ রকাহোলিক মিউজিক্যাল ক্লাবের সকল সদস্যবৃন্দ।

  • [১]