- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

‘৭১-এ নীলার রক্তস্নান’ উপন্যাসের মোড়ক উন্মোচন

লেখক আব্দুস সালামের চতুর্থ গ্রন্থ ‘৭১-এ নীলার রক্তস্নান’ উপন্যাসের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উড়াল প্রকাশ’র ‘খোলা জানালা’ হল রুমে আলোচনা সভা ও গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে রাখেন লেখক আব্দুস ছালাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা ও লেখক আবু সুফিয়ান, বিটিভির তালিকাভুক্ত গীতিকার শেখ এম.এ ওয়ারিশ, দৈনিক সুনামগঞ্জের ডাক’র নির্বাহী সম্পাদক কেজি মানব তালুকদার, দৈনিক আজকের সুনামগঞ্জ’র সম্পাদক আবেদ মাহমুদ চৌধুরী, গ্রন্থের প্রকাশক ও উড়াল প্রকাশ’র স্বত্তাধিকারী কথা সাহিত্যিক আলী   
 সিদ্দিক, মাও. হাম্মাদ আহমদ গাজী নগরী,লেখক মাওলানা এমদাদুল হক, দৈনক সুনামগঞ্জের ডাক স্টাফ রিপোর্টার ফরিদ মিয়া, দৈনিক আজকের সুনামগঞ্জ’র সহকারী বার্তা সম্পাদক শামসুল কাদির মিছবাহ, কবি শেখ একেএম জাকারিয়া, লোকসাহিত্য সংগ্রাহক ও গবেষক ফারুকুর রহমান চৌধুরী, প্রভাষক ও কবি ফজলুল হক দোলন, কবি আলী আক্কাছ মোরাদ, হাফিজ মো. হাফিজুর রহমান আবু হানিফা, গীতিকার সৈয়দ আহমদ, কবি শহীদনূর আহমদ, দৈনিক আজকের সুনামগঞ্জ’র স্টাফ রিপোর্টার আশীষ রহমান, আলমগীর হোসাইন, কবি তৈয়বুর রহমান, অভিনেতা মুন্না দাস ও এফএম রাহী।
আব্দুস সালাম উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, আমি পরিণত বয়সে এসে লেখালেখি শুরু করেছি। বই প্রকাশ করছি বিক্তির জন্য নয়। স্কুল কলেজের লাইব্রেরিতে ফ্রি দিতে চাই আমার লেখা গ্রন্থগুলো। তিনি উপস্থিত সকলকে তার লেখা গ্রন্থ ‘গল্পমুঞ্জুরী’ ও ‘৭১-এ নীলার রক্ত¯œান’ সৌজন্য কপি প্রদান করেন।
প্রেস বিজ্ঞপ্তি

  • [১]