- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

৭৩তম খাপরাওয়ার্ড দিবস পালিত

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ৭৩তম খাপরাওয়ার্ড দিবস পালন করা হয়েছে। সোমবার রাত ৮টায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রতœাংকুর দাস জহরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুলের পরিচালনায় সংগঠনের রায়পাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সুখেন্দু তালুকদার মিন্টু, যুগ্ম আহ্বায়ক আমির উদ্দিন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বিনন্দ কর, সাংগঠনিক সম্পাদক রাজু মন্ডল, স মিল শ্রমিক সংঘ সুনামগঞ্জ সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মনির মিয়া, সুনামগঞ্জ জেলা ক্ষৌরকার সংঘের অন্যতম সদস্য অবনী চন্দ প্রমুখ। সভার শুরুতে লিখিত বক্তব্য পাঠ করেন জনি রায়।
প্রেসবিজ্ঞপ্তি

  • [১]