- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

৭৫০ জন কৃষককে বীজ ও সার বিতরণ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ৭৫০ জন কৃষককে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ৫টি ইউনিয়নের কৃষকদের মাঝে জনপ্রতি ৫কেজি ধানের বীজ, ১০ কেজি এমওপি সার ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা, উপজেলা কৃষি অফিসার মো. হাসান-উদ-দৌলা, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ প্রমুখ।

  • [১]