- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

৭ তক্ষক ব্যবসায়ীর কারাদণ্ড

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার সীমান্তে ৭ তক্ষক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। আটককৃতদের কাছ থেকে একটি তক্ষক উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টায় সীমান্তের লক্ষীপুর ইউনিয়নের ভাঙাপাড়া এলাকায় মাঠগাঁও বিওপি’র জওয়ানরা এই ৭ কক্ষক ব্যবসায়ীকে আটক করে।
পরে বিকালে আটককৃত ৭ তক্ষক ব্যবসায়ীকেই ৩ মাসের বিনাশ্রম কারাদ-ের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সোহেল রানা এই দ-াদেশ প্রদান করেন।                             
বিজিবি জানায়, সীমান্তের ভাঙাপাড়া এলাকার একটি বাড়ীতে তক্ষক ক্রেতা-বিক্রেতা রয়েছে খবর পেয়ে বৃহস্পতিবার সকাল ৯ টায় বিজিবি জওয়ানরা সেখানে অভিযান চালায়। পরে ১ টি তক্ষকসহ ৭ জনকে আটক করে বিজিবি।
আটককৃতরা হলেন, সীমান্তের কাঠাঁলবাড়ী গ্রামের সুরুজ মিয়ার ছেলে রিপন মিয়া (৪০), বাঁশতলার হযরত আলী’র ছেলে হেলাল মিয়া (২৫), একই গ্রামের দারু মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৩২), কাঠালবাড়ীর শরাফত আলীর ছেলে মো. ইসমাইল হোসেন (৩৫), বাঁশতলার আব্দুল মালিকের ছেলে মিহির বাদল মিয়া (২৫), চাঁদপুর জেলার শর্শাপাড়ার মন্নাফ আলী’র ছেলে মো. আলী হোসেন (৬৫) ও বরিশালের রাঙার কামাল হাওলাদের ছেলে সোহেল রানা (৩০)।
বিজিবি’র মাঠগাঁও বিওপি’র হাবিলদার ফখরুল ইসলাম বলেন,‘আটককৃত ৭ জনকে দুপুরে বিজিবি’র ২৮ রাইফেল ব্যাটলিয়ানের সদর দপ্তরে পাঠানো হয়েছে’।

  • [১]