- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

৭ দফা দাবি বাস্তবায়নে গণঅনশন

স্টাফ রিপোর্টার
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২০১৮ সালের নির্বাচনী ইস্তেহারে সরকারি দলের প্রতিশ্রম্নত ৭ দফা দাবি বাস্তবায়নে গণঅনশনে করেছে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ওজেলা পূজা উদযাপন পরিষদ।
শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুনামগঞ্জ পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এই অনশন অনুষ্ঠিত হয়। ৭ দফা দাবির মধ্যে রয়েছে— সংখ্যালঘু সুরক্ষা আইন, বৈষম্য বিলোপ আইন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের দ্রুত বাস্তবায়ন এবং সমতলের আদিবাসীদের জন্যে পৃথক ভূমি কমিশন গঠন।
গণঅনশনে উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দ্বিপক ঘোষ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. বিমান কান্তি রায়, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. বিশ্বজিত চক্রবতীর্, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল বনিক, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক অ্যাড. গৌরাঙ্গ পদ দাশ, সহ সভাপতি অ্যাড. মলয় চক্রবতীর্ রাজু, পূজা উদযাপন পরিষদের জাতীয় পরিষদ সদস্য শুভব্রত বসু, জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি স্বপন কুমার দাশ, চন্দন কুমার রায়, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার চৌধুরী, সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক চন্দন কুমার দাস, সাংগঠনিক সম্পাদক চঞ্চল কুমার লোহ, মহিলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শীলা বসু, বিশ্বম্ভরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মন, শান্তিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্যোতি ভূষণ তালুকদার ঝন্টু, দোয়ারাবাজার উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি কলি তালুকদার আরতি, মহিলা সম্পাদিকা রূপালী ঘোষ পম্পা প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সন্তোষ পুরকায়স্থ সনাই, সিতাংশু এস চৌধুরী পিনু, করুনাময় দে, মঙ্গল রায়, বিধান চন্দ্র দাস, লিটন দেব, রতিশ গোস্বামী, দ্বিপক রায়, সুজিত দেব, প্রসেনজিৎ নন্দী, সাথী তালুকদার, বিভা রায়, মলি রায়, সীমা নাগ, সিদ্ধার্থ এস বলাই, স্বপন দেব, সুন লাল বর্মন, শিশির তালুকদার, নুনু রায়, মেহলাল বাসুকি, সঞ্জিত চক্রবতীর্, নিশি সূত্রধর, জিতেন্দ্র দেবনাথ, সাধন ভদ্র, লিটন দাস প্রমুখ।

  • [১]