- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

৭ দফা দাবি বাস্তবায়নে জুবিলী ও এসসি বালিকায় ব্যানার উত্তোলন

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ সরকারি শিক্ষক সমিতি (বাসমাশিস) এর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ৭ দফা দাবিতে সরিকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, এবং সুনামগঞ্জ সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ব্যানার উত্তোলন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২ টায় সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ব্যানার মিডিয়ার সামনে প্রদর্শন ও প্রধান ফটকে টাঙানো     হয়। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুল হক মোল্লা, বাসমাশিস সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ইউনিট সাধারণ সম্পাদক মো ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও এসময় বাসমাশিস জেলা শাখার সাধারণ সম্পাদক শামায়ুন কবির, বিদ্যালয়ের উভয় শিফটের সহকারী প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
বক্তারা, ডিপিসি হয়ে যাবার পরও তাদের প্রাপ্য বকেয়া টাইমস্কেল নিয়ে ডিপার্টমেন্টের গড়িমসির জন্য ক্ষোভ প্রকাশ করেন। এছাড়াও মাধ্যমিক স্তরে বিরাজমান বিভিন্ন সমস্যা যেমন বিপুল স্খ্যংক শূন্য পদ পুরণ, উচ্চতর শূন্যপদে প্রমোশন প্রদান সহ বেশ কিছু যৌক্তিক দাবি তুলে ধরেন।
সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে ব্যানার উত্তোলন কর্মসূচীতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ মো. মাশহুদ চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক (দিবা) অসীম চন্দ্র বর্মণ, সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী) শিক্ষক মো. মফিজুর রহমান,  শিক্ষক রঞ্জন কুমার রায়, শিক্ষক সুভাষ চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

  • [১]