- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

৭ দফা দাবি বাস্তবায়নে জেলা সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির স্মারকলিপি

সরকারি  মাধ্যমিক শিক্ষকদের ৭ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় জেলা সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি বকেয়া টাইমস্কেল, সিলেকশন গ্রেড ও পদোন্নতিসহ ৭ দফা দাবিতে এই স্মারকলিপি প্রদান করে।
এসময় বাসমাশিস সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, বাসমাশিস জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো.   মফিজুর রহমান, সাধারণ সম্পাদক শামায়ুন কবির, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ইউনিটের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, সরকারি এসসি গার্লস হাই স্কুলের বাসমাশিস নেতৃবৃন্দ সহ জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি  

  • [১]