- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

৭ নং ওয়ার্ডে জহিরুল ইসলামের মতবিনিময়

দ. সুনামগঞ্জ অফিস
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডে (জয়কলস, শিমুলবাক, পাথারিয়া, পূর্ব পাগলা, পশ্চিম পাগলা) সদস্য পদপ্রার্থী জহিরুল ইসলাম মতবিনিময় সভা করেছেন।     
শনিবার দুপুরে উপজেলার ডুংরিয়া শিবপুর গ্রামস্থ মো.জহিরুল ইসলামের বাড়িতে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জয়কলস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাসুদ মিয়া।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জয়কলস ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ার‌্যমান ও ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন, ইউপি সদস্য মছকু মিয়া,আশরাফ আলী, হাবিবুর রহমান, আব্দুল বাতিন,সুজন কুমার দাস,ইউপি সদস্যা পুষ্প বেগম,হোছনে আরা বেগম, বিশিষ্ট ব্যবসায়ী মতিন মিয়া,সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম, ফয়জুর রহমান, আব্দুর রাজ্জাক ময়না মিয়া,সিতারা মিয়া, ডুংরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, যুবলীগ নেতা হাছান মাহমুদ তারেক, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক সেলিম রেজা প্রমুখ।

  • [১]