- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

৭ বাল্কহেডকে ২ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার ডলুরা এলাকায় বালু ভর্তি করে নদীপথে যাওয়ার সময় ৭ বাল্কহেডকে আটক করে জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে সুনামগঞ্জ শহরের পুলিশ ফাড়ি এলাকায় জব্দকৃত ৭ বাল্কহেডকে ২ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এই জরিমানা করেন।

  • [১]