- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

৮০ ছুঁলেন রাখাল স্যার

সুনামগঞ্জ খেলাঘর আসরের আয়োজনে প্রবীণ শিক্ষাবিদ ও সমাজকর্মী ধূর্জটি কুমার বসু’র ৮০তম জন্মদিন পালন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে সকলের শ্রদ্ধেয় এই শিক্ষকের জন্মদিন উদযাপিত     
হয়।
এসময় শিক্ষাবিদ পরিমল কান্তি দে, ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস, মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, খেলাঘর আসরের জেলা সভাপতি দৈনিক সুনামকন্ঠের সম্পাদক বিজন সেনরায়, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পংকজ কান্তি দে, প্রথমআলো প্রতিনিধি অ্যাড.খলিল রহমান, শান্তিগঞ্জ আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, প্রথমআলো বন্ধু সভার সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সংস্কৃতিকর্মী প্রদীপ পাল, পুলক রাজ প্রমুখ।
প্রবীণ এই শিক্ষক শহরের এইচএমপি উচ্চ বিদ্যালয়ে ৪১ বছর দীর্ঘ শিক্ষকতা করেছেন। স্কাউটের সাথে যুক্ত রয়েছেন ৫৪ বছর যাবৎ। এছাড়া এখনও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন।   

  • [১]