স্টাফ রিপোর্টার
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে জেলা পুষ্টি সমন্বয় কমিটির উদ্যোগে এবং কমিটির সদস্য সচিব ডা. শামস উদ্দিনের নির্দেশনায় ৮০ জন প্রসূতি ও গর্ভবর্তী মায়েদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সদর উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ১ কেজি আলু। সোমবার সকালে কুরবাননগর ইউনিয়নের মাইজবাড়ি পশ্চিমপাড়া কমিউনিটি ক্লিনিকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এদিকে গত রবিবার বৈঠাখালী কমিউনিটি ক্লিনিকে সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার টুকেরবাজার এলাকার কমিউনিটি ক্লিনিকে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র শিক্ষা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ওমর ফারুক।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আশরাফুল হক। সহযোগিতা করেন সিভিল সার্জন কার্যালয়ের নজরুল ইসলাম ও সুবাস চন্দ্র সরকার।