স্টাফ রিপোর্টার
প্রথম ম্যাচে ৮৩ রানে জয় পেয়েছে প্যারামাউন্ট ক্রিকেট ক্লাব। প্যারামাউন্টের রাজীব ৪১ রানে ৫ উইকেট নিয়ে নিউ মিলেনিয়াম ক্রিকেট ক্লাবকে স্বল্প রানে বেধে রাখেন। টস জিতে নিউ মিলেনিয়াম প্রথমে প্যারামাউন্টকে ব্যাট করতে পাঠায়। মিছবাহ ৬৭ ও নাহিদেও ৫৮ রানের উপর ভর করে ২৩৫ রান সংগ্রহ করে প্যারামাউন্ট। নিউ মিলেনিয়াম ক্রিকেট ক্লাবের জামশেদ ২৪ রানে ৪টি ও তানিম ২৪ রানে ৩ উইকেট পান।
ব্যাট করতে নেমে নিউ মিলেনিয়াম ক্রিকেট ক্লাব ১৫২ রানে অল আউট হয়ে যায়। দলের পক্ষে তানিম সর্বোচ্চ ৩৭ রান করেন। প্যারামাউন্টের রাজীব ৫ ও নাহিদ ২ উইকেট পান।
খেলায় আম্পায়ারের দায়িত্বে ছিলেন দবির উদ্দিন ও আলী হোসেন। স্কোরার ছিলেন জুবায়ের আহমেদ।