- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

৮ দফা দাবিতে পৌর কাউন্সিলদের কলম বিরতি

স্টাফ রিপোর্টার
৮ দফা দাবী আদায়ের লক্ষ্যে সুনামগঞ্জ পৌর কাউন্সিলরা পৌরসভা সকল কার্যক্রম বয়কট ও কলম বিরতি পালন করছেন।
স্থানীয় সরকার    
মন্ত্রণালয় কর্তৃক পৌর কাউন্সিলরদের বৈষম্যমূলক ও অসম্মানজনক সম্মানী ভাতা বৃদ্ধির প্রতিবাদে ও প্রস্তাবিত ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে বুধবার দুপুরে পৌর কার্যালয়ের সামনে পৌরসভা বয়কট ও কলম বিরতি পালন করেন তারা।
এ সময় প্যানেল মেয়র হোসেন আহমেদ রাসেল’র সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর খুরশেদ আলম, আহমেদ নুর, চঞ্চল কুমার লৌহ, সামছুজ্জামান স্বপন, ফজর নুর, সৈয়দা জাহানারা বেগম, সুজাতা রাণী রায়, সেলী চৌহান ময়না, গোলাম সাবেরিন সাবু ও সৈয়দ ইয়াসিনুর রশীদ।

  • [১]