স্টাফ রিপোর্টার
নিম্নমানের মাস্ক বিক্রি, ড্রাগ লাইসেন্স নবায়ন না করা, ফার্মাসিস্ট না থাকার অপরাধে সুনামগঞ্জ শহরের ৮টি ফার্মেসীকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের স্টেশন রোড এলাকার ৮ টি ফার্মেসীতে বিশেষ অভিযান চালিয়ে জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা। এসময় সদর মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।