বিশেষ প্রতিনিধি
সুনামগঞ্জ সদর এবং শান্তিগঞ্জ উপজেলার ১৭ ইউনিয়নে ৯ টিতে ভিন্ন প্রতীকে লড়ছেন ১৪ বিএনপি নেতা। কোন কোন ইউনিয়নে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন এসব প্রার্থীরা। আগামী ২৮ নভেম্বর এসব ইউনিয়নে ভোট। এরমধ্যে লক্ষণশ্রী ইউনিয়নে ইভিএমএ ভোট হবে।
সদর উপজেলার লক্ষ্মণশ্রী ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে লড়ছেন জেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুল ওয়াদুদ। মোল্লাপাড়া ইউনিয়নে মোটর সাইকেল প্রতীকে ভোট যুদ্ধে আছেন বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা মো. নুরুল হক।
রঙ্গারচর ইউনিয়নে মোটর সাইকেল প্রতীক নিয়ে আছেন বিএনপি নেতা বর্তমান চেয়ারম্যান মো. আব্দুল হাই।
মোহনপুর ইউনিয়নে ঘোড়া প্রতীক নিয়ে ভোটের লড়াইয়ে আছেন দলীয় নেতা মছিহুর রহমান।
গৌরারং ইউনিয়নে টেবিল ফ্যান প্রতীক নিয়ে লড়ছেন বর্তমান চেয়ারম্যান, দলীয় নেতা ফুল মিয়া, আনারস প্রতীক নিয়ে মো. সামসুল হক এবং অটোরিক্সা প্রতীক নিয়ে ভোট যুদ্ধে আছেন শহিদুল ইসলাম।
শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে লড়ছেন ফরিদুর রহমান, পূর্ব পাগলা ইউনিয়নে ঘোড়া প্রতীকে আক্কাস খান অপু, দরগাপাশায় ঘোড়া প্রতীকে নেছার আলম ও চশমা প্রতীকে সুফি মিয়া, পূর্ব বীরগাঁও ইউনিয়নে মোটর সাইকেল প্রতীক নিয়ে ছালেক উদ্দিন, পশ্চিম বীরগাঁও ইউনিয়নে চশমা প্রতীক নিয়ে লড়ছেন বিএনপি নেতা লুৎফুর রহমান জায়গীরদার খোকন, ঘোড়া প্রতীক নিয়ে ভোটের মাঠে দলের নেতা নূর মিয়া, পাথারিয়া ইউনিয়নে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান আমিনুর রশীদ আমিন লড়ছেন চশমা প্রতীক নিয়ে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল বললেন, দল নির্বাচনে যায় নি। এজন্য দলীয় প্রতীকও কেউ পান নি। দলের নেতা কর্মীদের মধ্যে নির্বাচনে যারা অংশ নিয়েছেন, তারা নিজ দায়িত্বেই লড়ছেন।