স্টাফ রিপোর্টার
মহান ম্বাধীনতা ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ফেনিবিল গ্রামের ৯ জন বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান জজ মিয়া, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলফাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. ফজলু মিয়া, বীর মুক্তিযোদ্ধা সুরুজ মিয়া, বীর মুক্তিযোদ্ধা গোলাপ মিয়া, বীর মুক্তিযোদ্ধা জজ মিয়া, বীর মুক্তিযোদ্ধা মরহুম সুরুজ মিয়া, বীর মুক্তিযোদ্ধা মরম আলী, বীর মুক্তিযোদ্ধা খোকা মিয়া কে সম্মাননা প্রদান করা হয়।
শুক্রবার বিকাল ৩টায় ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের আয়োজনে ফেনিবিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শাহনুর আলম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. আবুল হোসেন, সমাজসেবক আবুল হায়াত, জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ, ২ নম্বর ওয়ার্ডের আলকাছ উদ্দিন।
বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, ম্যাগাজিনের সম্পাদক কুতুব উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের কোষাধ্যক্ষ ইলিয়াছ উদ্দিন।
এছাড়াও সংগীনের ম্যাগাজিন বন্দন এর ৩য় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।