- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

৯ জন রিটার্নিং অফিসার নিয়োগ

স্টাফ রিপোর্টার
চতুর্থ ধাপে জেলার ৩ উপজেলার ২১ ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিচালনার জন্য রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে। সম্প্রতি জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার এক প্রজ্ঞাপনে ৯ জন রিটার্নিং অফিসার নিয়োগ করেন। আগামী ২৩ ডিসেম্বর জগন্নাথপুর, দিরাই ও বিশ্বম্ভরপুর উপজেলার ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, দিরাই উপজেলার রাজানগর, চরনারচর ও করিমপুর ইউনিয়নে দিরাই উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ফয়েজুর রহমান, জগদল ও দিরাই সরমঙ্গল ইউনিয়নে দোয়ারাবাজার উপজেলা নির্বাচন অফিসার সাইফুদ্দীন, রফিনগর, ভাটিপাড়া ইউনিয়নে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. দেলোয়াড় হোসেন এবং তাড়ল, কুলঞ্জ ইউনিয়নে দিরাই উপজেলা মৎস্য অফিসার শরীফুল আলম কে রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়।
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া, পাটলী, রানীগঞ্জ ইউনিয়নে জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিসার মো. মুজিবুর রহমান, সৈয়দপুর শাহারপাড়া, আশারকান্দি ইউনিয়নে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার এবং চিলউরা হলদিপুর, পাইলগাঁও ইউনিয়নে জগন্নাথপুর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ শওকত ওসমান মজুমদারকে রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়।
এছাড়াও বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ, ধনপুর ও বাদাঘাট দক্ষিণ ইউনিয়নে বিশ^ম্ভরপুর উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মঞ্জুরুল হক এবং ফতেপুর, সলুকাবাদ ইউনিয়নে বিশ^ম্ভরপুর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোহাম্মদ আব্দুর রহমান কে রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়।
এর আগে সর্বশেষ ২০১৬ সালের ২৮ মে দিরাই উপজেলার ৯ ইউনিয়ন এবং জগন্নাথপুর উপজেলার কলকলিয়া, চিলউরা হলদিপুর, সৈয়দপুর শাহারপাড়া, পাইলগাঁও, আশারকান্দি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ৪ জুন বিশ^ম্ভলপুর উপজেলার ৫ ইউনিয়ন পরিষদে এবং জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে এবং ১৪ অক্টোবর পাটলী ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, গত ১০ নভেম্বর বুধবার জগন্নাথপুর উপজেলার ৭টি, দিরাই উপজেলার ৯টি এবং বিশ্বম্ভরপুর উপজেলার ৫টি ইউনিয়ন নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। ৮৯তম কমিশন বৈঠক শেষে নির্বাচন ভবনে এ তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল ২৫ নভেম্বর। বাছাই ২৯ নভেম্বর। আপিল ৩০ থেকে ২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ৩ থেকে ৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর। আর ভোটগ্রহণ হবে ২৩ ডিসেম্বর।

  • [১]