- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

৯ মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্ত

স্টাফ রিপোর্টার
৫৮ জনের নমুনা পরীক্ষায় জেলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলার ১৯ জন। যা গত ১৯ সেপ্টেম্বরের পর ৯ মাসের মধ্যে সর্বোচ্চ করোনা শনাক্ত। আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ৪ জন, তাহিরপুর উপজেলার ৪ জন, ছাতক উপজেলার ৬ জন এবং জগন্নাথপুর উপজেলার ৫ জন।
বৃহস্পতিবার জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত কোভিড ১৯ রিপোর্ট সূত্রে এই তথ্য জানা যায়।
রিপোর্ট অনুযায়ী বর্তমানে আইসোলেসনে আছেন ৮৬ জন। এরমধ্যে সর্বোচ্চ ২৯ জন সুনামগঞ্জ সদর উপজেলায়। এছাড়াও ছাতক উপজেলার ২৩ জন, তাহিরপুর উপজেলার ১০ জন, জামালগঞ্জ উপজেলায় ১ জন, দিরাই উপজেলার ৪ জন, ধর্মপাশা উপজেলার ৬ জন, জগন্নাথপুর উপজেলার ১৩ জন আইসোলেসনে রয়েছেন। সুনামগঞ্জে ৬ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৯১৯ জন। এরমধ্যে আরোগ্য লাভ করেছেন ২৮০৩ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় মৃত্যুবরণ করেছেন ৩০ জন।
সুনামগঞ্জ সদর উপজেলায় ১২৫৪ আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ১২১৪ জন। এছাড়াও দোয়ারাবাজার উপজেলায় ১৩৮ জনের মধ্যে ১৩৭ জন, তাহিরপুর উপজেলায় ৬৭ জনের মধ্যে ৫৬ জন, জামালগঞ্জ উপজেলায় ১০৭ জনের মধ্যে ১০৫ জন, দিরাই উপজেলায় ১২২ জনের মধ্যে ১১৬ জন, ধর্মপাশা উপজেলায় ৫০ জনের মধ্যে ৪২ জন, ছাতক উপজেলায় ৬৪৩ জনের মধ্যে ৬১০ জন, জগন্নাথপুর উপজেলায় ২৪৮ জনের মধ্যে ২৩৪ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১৪৬ জনের মধ্যে ১৪৭ জন সুস্থ হয়েছেন। বিশ^ম্ভরপুর ও শাল্লা উপজেলায় বর্তমানের কোন করোনা আক্রন্ত রোগী নেই।
উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তে এ পর্যন্ত ২০ হাজার ৩৩৫ জনের নমুনা টেস্ট করা হয়েছে। এরমধ্যে রিপোর্ট পাওয়া গেছে ১৯ হাজার ৮২০ জনের। এরমধ্যে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৩৯ জন। এদিকে এন্টিজেন নমুনা পরীক্ষা করা হয়েছে ১,৭৫৮ জনের। এরমধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৮০ জন।

  • [১]