- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

`‌‌আমার জন্মভূমি’ কার্যক্রমে ইউকে সাংবাদিকদের অংশ নিতে হাইকমিশনের আহবান

লন্ডন প্রতিনিধি
বাংলাদেশের মহান স্বাধীনতা ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বৃটেনে বসবাসরত বৃটিশ-বাংলাদেশী সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ হাইকমিশন লন্ডনের উদ্যোগে ”আমার জন্মভূমি” এর কার্যক্রম শুরু হয়েছে। উক্ত কার্যক্রমে অংশগ্রহন ইচ্ছুক বৃটিশ-বাংলাদেশী সাংবাদিকগণ নির্ধারিত আবেদনপত্র যথাযথ ভাবে পূরণ পূর্বক নিম্ন ঠিকানায় প্রেরনের জন্য অনুরোধ করা করা হয়েছে। আবেদনপত্র প্রেরণের ঠিকানা  মিনিষ্টার (প্রেস), বাংলাদেশ হাইকমিশন, লন্ডন, ২৮ কুইন্স গেইট, এসডাব্লিউ৭ ৫জেএ।আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ  ৩০ সেপ্টেম্বর (শুক্রবার), ২০১৬। আবেদনপত্রটি বাংলাদেশ হাইকমিশনের ওয়েব সাইট http://(www.bhclondon.org.uk) থেকে সংগ্রহ করা যাবে। এ বিষয়ে যাবতীয় তথ্য আবেদনপত্রে উল্লেখ করা আছে।
উল্লেখ্য যে মিনিষ্টার প্রেস সংবাদিক নাদিম কাদির লন্ডন মিশনে যোগদানর পর মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন ক্রমে বৃটেনের বাংলাদেশী সাংবাদিকদের জন্যে এই স্কীম চালু করেন। ছুড়ান্ত বাছাইয়ে যারা মনোনীত হবেন এর থেকে প্রতিবছর দুজন সাংবাদিক লন্ডন থেকে বাংলাদেশে সরকারী খরছে যাবেন সেখানে জাতীয় প্রেসক্লাবে মতবিনিময় সহ বিশিষ্ট ব্যাক্তিদের সাথে সৌজন্য সাক্ষাৎ সময় হলে মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও বৈঠকরে ব্যবস্থা রয়েছে। এছাড়া সিলেট ও চট্রগ্রামে ভ্রমনের ব্যবস্থা থাকবে।

  • [১]