- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তোতা মিয়া ও খাঁন ফটো স্টুডিও

হোসেন তওফিক চৌধুরী
ফটোগ্রাফার তোতা মিয়া নামেই তিনি পরিচিত ছিলেন। তাঁর আসল নাম আব্দুল কাদির, সেটি অনেকেই জানত না। তাঁর মালিকানাধীন ‘খাঁন ফটো স্টুডিও’। দেশ স্বাধীন হওয়ার আগে সুনামগঞ্জের একমাত্র ফটো স্টুডিও ছিল। বিভিন্ন সংবাদপত্রে তাঁর সংবাদ চিত্র ছাপা হতো। ফটো সাংবাদিক হিসেবেও তিনি কাজ করেছেন।
সাংবাদিক হাসান শাহরিয়ার সুনামগঞ্জে ইত্তেফাকের রিপোর্টার হিসেবে সংবাদ লিখতেন এবং তোতা মিয়ার ফটো ইত্তেফাকে তাঁর নামে ছাপা হতো।
সুনামগঞ্জের শহরতলীর পাঠানবাড়ীর এক সম্ভ্রান্ত বংশে তাঁর জন্ম। তার পিতার নাম ছিল আব্দুল আহাদ। তার বড় ভাই আব্দুল মতিন সুনামগঞ্জ আইনজীবী সমিতির একজন সদস্য ছিলেন। তাঁর ভাই ছিলেন স্কাউটার আবদুর বসির। তার অপর দুই ভাই আনফর মিয়া ও কাকু মিয়াও ফটোগ্রাফার ছিলেন। তিনি অত্যন্ত বন্ধুবৎসল ও অমায়িক প্রকৃতির ব্যক্তি ছিলেন। তার শালীন ব্যবহারে সকল মহলে তিনি গ্রহণীয় ছিলেন।
উল্লেখ্য, তাঁর পরিচালিত ‘খান ফটো স্টুডিও’ ফটোগ্রফির জন্য সুনামগঞ্জে অত্যন্ত সুপরিচিত ছিল।

  • [১]