জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সভায় প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। সোমবার কলকলিয়া ইউনিয়ন পরিষদের সভা চেয়ারম্যান আব্দুল হাশিম এর সভাপতিত্বে ও কলকলিয়া ইউনিয়ন পরিষদের সচিবের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, ইউপি সদস্য আছাদুল হক, লিয়াকত হোসেন অমৃত, আব্দুল হাসিম, আব্দুল কাইয়ুম, তারা মিয়া, অর্জুন দাশ, ছালিক মিয়া, ইকবাল হোসেন, মোছা. জুবিলী বেগম, মোছা. রসিকা বেগম, মোছা. হনুফা বেগম প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে আব্দুল হাসিমকে প্রথম প্যানেল চেয়ারম্যান মনোনীত করা হয়। দ্বিতীয় প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন ইউপি সদস্য আব্দুল কাইয়ুম, তৃতীয় প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন মোছা. জুবিলী বেগম।


