আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা

জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর সুনামগঞ্জ জেলার যৌথ আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকাল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল-ইমরান রুহুল ইসলাম, সুনামগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শাহনুর আলম সহ উদ্যোক্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
এছাড়া ভার্চুয়ালি সংযুক্তি ছিলেন সুশিল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া প্রতিনিধি এবং বিভিন্ন যুব সংগঠক ও যুব কর্মীবৃন্দ।প্রেসবিজ্ঞপ্তি