স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ বিজিবির (২৮ বিজিবি) অভিযানে ৪ লাখ ৭৮ হাজার ৩০০ টাকার মূল্যের অবৈধ মালামাল উদ্ধার করা হয়েছে। বরিবার ও সোমবারের (২২- ২৩ আগস্ট) অভিযানে এই মালামাল উদ্ধার করা হয়। আটক মালামালের মধ্যে রয়েছে ভারতীয় কয়লা, পাথর, ঠেলাগাড়ী, বারকী নৌকা, ট্রলি এবং গোলকাঠ। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ বিজিবির অধিনায়ক তসলিম এহসান।
জানা যায়, দোয়ারাবাজার উপজেলাধীন ৭নং লক্ষীপুর ইউনিয়নের মাঠগাঁও নামক স্থান হতে ২৫ ঘনফুট ভারতীয় গোলকাঠ, বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ডলুরা থেকে ১৫ ঘনফুট ভারতীয় পাথর এবং একটি ইঞ্জিনসহ ট্রলি, তাহিরপুরের উত্তর শ্রীপুর ইউনিয়নের লালঘাট থেকে ৭০০ কেজি ভারতীয় কয়লা, বাদাঘাট ইউনিয়নের শাহিদাবাদ থেকে ১৫ ঘনফুট ভারতীয় পাথর এবং তিনটি ঠেলাগাড়ী, একই ইউনিয়নের যাদুকাটা নদী থেকে পাঁচ ঘনফুট ভারতীয় পাথর এবং একটি বারকী নৌকা আটক করা হয়েছে।
সুনামগঞ্জ বিজিবি’র অধিনায়ক তসলিম এহসান জানান, আটককৃত ভারতীয় গোলকাঠ বনবিট কার্যালয় এবং কয়লা, পাথর, ঠেলাগাড়ী, বারকী নৌকা, ইঞ্জিনসহ ট্রলি সুনামগঞ্জে শুল্ক কার্যালয় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


