আগামীকাল শাহ আরেফিন (রহ.) মোকামে ওরশ

স্টাফ রিপোর্টার
সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের রংপুর এলাকার কান্দিগাঁওয়ে আগামীকাল বুধবার হযরত শাহ আরেফিন (রহ.) মোকামে ওরশ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মোকাম এলাকায় সার্বিক নিরাপত্তা ও পরিচছন্নতার কাজ শেষ হয়েছে। শান্তি, শৃংখলা বজায় রাখতে পরিচালনা কমিটির ও উপ-কমিটির সকল সদস্যগণ তৎপর রয়েছেন।
মোকাম পরিচালনা কমিটির একাধিক সদস্য জানান, হযরত শাহ আরেফিন (রহ.) মোকামে এবারের ওরশে আগত মেহমানদের নিরাপত্তা, শান্তি-শৃংখলা বজায় রাখতে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে। বুধবার সকাল থেকে ভক্ত ও আশেকানগণ আসা শুরু করবেন। এই জন্য সকল সদস্যগণ উপস্থিত থাকবেন মোকাম এলাকায়।
মোকাম পরিচালনা কমিটির সহ-সভাপতি মো. আব্দুর রব বলেন, আমরা মোকামে ওরশের সকল প্রকার কাজ কর্ম শৃংখলায় নিয়ে এসেছি। মোকামে আগত মেহমানগণ যাতে নিরাপত্তা, শান্তি-শৃংখলা এবং যথাযথ সম্মান পান সেই ব্যবস্থা করা হয়েছে।