নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সংগঠন ‘এনইইউবি স্পোর্টস ক্লাব’ এর ২০২১-২২ বর্ষের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ১৮ ডিসেম্বর বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. জহিরুল হোসনে মামুন কে প্রেসিডেন্ট এবং ব্যবসায় প্রশাসন বিভাগের আকিফ আহমদ চৌধুরী কে সেক্রেটারি করে ঘোষিত এই কমিটিতে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের প্রভাষক মো. জাকির হোসেন।
এনইইউবি স্পোর্টস ক্লাবের নব গঠিত ২০২১-২২ বর্ষের কমিটির বিভিন্ন পদগুলোতে যারা দায়িত্ব পালন করবেন তারা হলেন ভাইস প্রেসিডেন্ট সুবেল আহমদ আইন ও বিচার বিভাগ এবং আব্দুল সামাদ মাসুদ ব্যবসায় প্রশাসন বিভাগ, জয়েন্ট সেক্রেটারি পদে মাহফুজ তানাম হৃদয় এপ্ল্যায়েড সোসিওলোজি ও সোস্যাল ওয়ার্ক বিভাগ, ট্রেজারার আব্দুল হাকিম সবুজ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, জয়েন্ট ট্রেজারার মো. রুহুল আমিন ব্যবসায় প্রশাসন বিভাগ, অর্গানাইজার পদে তারিক হাসনাত তুহিন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং সুরাইয়া আক্তার ফারহানা ব্যবসায় প্রশাসন বিভাগ, সহ অর্গানাইজার পদে আইন ও বিচার বিভাগের জাবের ইসলাম এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধোরা তালুকদার এ্যানি, মিডিয়া হাইপ পদে আহাদ বক্স কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, সানজিদা ইসলাম ইংরেজি বিভাগ, প্রত্যয় চৌধুরী ও শাহ আলম আকাশ আইন ও বিচার বিভাগ। এছাড়াও এক্সিকিউটিভ মেম্বার হিসেবে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের জ্যেতি দাস, তালহা উদ্দিন, মো. গোলাম রব্বানী জয় এবং মারুফ আহমেদ দায়িত্ব পালন করবেন।
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলদেশ কর্তৃপক্ষ এনইইউবি স্পোর্টস ক্লাব-এর নবগঠিত কমিটির সবাইকে আন্তিরক শুভেচ্ছা জানান এবং সার্বিক সাফল্য কামানা করেন।
প্রেস বিজ্ঞপ্তি
- শান্তিগঞ্জে আবদুস সামাদ আজাদের জন্মশতবার্ষিকী পালন
- ‘প্রকৃত সামাদ প্রেমিরা আমৃত্যু তাঁকে হৃদয়ে লালন করবে’


