নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ IQAC এর উদ্যোগে ৩ দিনব্যাপী ওয়ার্কসপ অনুষ্ঠিত

শিক্ষার গুণগতমান ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর Institutional Quality Assurance Cell (IQAC) এর উদ্যোগে ৩ দিনব্যাপি ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের আরিফ ইকবাল মেমোরিয়াল অডিটোরিয়ামে বেলা ১১টায় ওয়ার্কসপের উদ্বোধন করেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক প্রশিক্ষিত ট্রেইনার নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর IQAC পরিচালক প্রফেসর মো. তানভীর আহমেদ চৌধুরী এবং অতিরিক্ত পরিচালক ড. মোঃ নায়ীম আলীমুল হায়দার রিসোর্স পারসন হিসেবে যৌথভাবে ওয়ার্কসপ পরিচালনা করেন।
ওয়ার্কসপে Out Come Based Education (OBE) Curriculum & Bangladesh National Qualification Framework বিষয়ের উপর বিভিন্ন ধাপে প্রশিক্ষণ প্রদান করা হয়।
সমাপনী দিবসে উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস ওয়ার্কসপ আয়োজনের জন্য নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ IQAC কতৃর্পক্ষকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, এই ওয়ার্কসপে অংশগ্রহণের ফলে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলদেশ—এর শিক্ষকবৃন্দের কারিকুলাম প্রণয়নের ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পাবে এবং শিক্ষার গুণগত মানের উন্নতি ঘটবে। ৩ দিনব্যাপী এই ওয়ার্কসপে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক অংশগ্রহণ করেন।
প্রেস বিজ্ঞপ্তি