স্টাফ রিপোর্টার
‘তথ্য পেলে জনগণ নিশ্চিত হবে সুশাসন’ স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসনের আয়োজনে আর্ন্তজাতিক তথ্য জানার অধিকার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
টিআইবি ও সচেতন নাগরিক কমিটি সনাকের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে
শহরের আবুল হোসেন মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় খেলাঘর কেন্দ্রিয় কমিটির সদস্য রাজু আহমেদের সঞ্চালনায় ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষাবিদ পরিমল কান্তি দে, সদর থানার ওসি (তদন্ত) মো. মাসুক আলম, সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. গৌতম রায়, সনাকের সভাপতি মো. গোলাম কিবরিয়া, সহকারী কমিশনার মো.শাকিল আহমদ, জেলা সমাজসেবার উপ পরিচালক মো.মোতাহার হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, তথ্যই এখন আমাদের শক্তি, তথ্য সবাইকে জানতে হবে। একটা দেশকে সুন্দর করে গড়ে তুলতে হলে তথ্য জানা প্রয়োজন। তথ্য দিয়ে একটা দেশকে সমৃদ্ধ করে গড়ে তোলা সম্ভব। আমাদের আগামী দিনের যারা শিক্ষার্থী তাদের বেশি করে তথ্য সম্পর্কে ধারণা লাভ করতে হবে।


