Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php:146) in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-includes/feed-rss2.php on line 8
বিশেষ সংখা – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক https://archive.sunamganjerkhobor.com Sun, 25 Jun 2023 18:59:38 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.0.12 নিয়োগ বিজ্ঞপ্তি https://archive.sunamganjerkhobor.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-6/ Sun, 25 Jun 2023 16:59:48 +0000 http://sunamganjerkhobor.com/?p=165843 নিয়োগ বিজ্ঞপ্তি
ধনপুর আছমত আলী পাবলিক উচ্চ বিদ্যালয়, ডাক- মেরুয়াখলা, উপজেলা-বিশ^ম্ভরপুর, জেলা- সুনামগঞ্জ’এর জন্য সর্বশেষ জারিকৃত এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী সহকারী প্রধান শিক্ষক, অফিস সহকারী কাম হিসাব সহকারী ও ট্রেড অ্যাসিসট্যান্ট (সিভিল) এইচএসসি ভোকেশনাল আবশ্যক। সহকারী প্রধান শিক্ষক ২০০০/= (দুই হাজার টাকা), অফিস সহকারী কাম হিসাব সহকারী ও ট্রেড অ্যাসিসট্যান্ট (সিভিল) পদে ১০০০/= (একহাজার টাকা) সোনালী ব্যাংক বিশ^ম্ভরপুর শাখার অনুকূলে পে-অর্ডারসহ (অফেরৎযোগ্য) বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রধান শিক্ষক বরাবর আবেদন পৌঁছাতে হবে। প্রধান শিক্ষক, মোবাইল ০১৭১৬৮৮৫১২০

নিয়োগ বিজ্ঞপ্তি
আমবাড়ী উচ্চ বিদ্যালয়, ডাক- আমবাড়ী বাজার, উপজেলা- দোয়ারাবাজার, জেলা-সুনামগঞ্জ’এর জন্য বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) এমপিও নীতিমালা ২০২১ অনুযায়ী সরকারী বিধিমোতাবেক শূন্যপদে ০১ (এক) জন করে পরিচ্ছন্নতাকর্মী, অফিস সহায়ক ও আয়া আবশ্যক। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সকল পদের জন্য ৫০০ (পাঁচশত) টাকার ব্যাংক ড্রাফট/ পে-অর্ডার (অফেরৎযোগ্য) অগ্রণী ব্যাংক আমবাড়ী বাজার শাখার অনুকূলে প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রধান শিক্ষক বরাবরে আবেদন করুন।

]]>
মহিলা লীগের সভাপতি ডেইজি, সম্পাদক লিলি https://archive.sunamganjerkhobor.com/%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ad%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%a1%e0%a7%87%e0%a6%87%e0%a6%9c%e0%a6%bf/ Thu, 15 Dec 2022 14:02:05 +0000 http://sunamganjerkhobor.com/?p=156035 সু.খবর ডেস্ক
আলেয়া সারোয়ার ডেইজিকে সভাপতি এবং শারমিন সুলতানা লিলিকে সাধারণ সম্পাদক করে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এ নতুন নেতৃত্বের ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
নতুন সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি এর আগে সহ—সভাপতি ছিলেন আর শারমিন সুলতানা লিলি আগের কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
সম্মেলনের প্রথম অধিবেশনে যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে ও অপু উকিলের সঞ্চালনায় সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধনমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
এর আগে দুপুর ১২টা ৫ মিনিটে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করে সম্মেলনের মূল মঞ্চে প্রধান অতিথির আসন গ্রহণ করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
প্রসঙ্গত, বিদায়ী সভাপতি নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক অপু উকিল ২০০৪ সালের ৫ মার্চ সংগঠনের শুরু থেকেই নেতৃত্বে ছিলেন। এরপর ২০১৭ সালের ১৭ মার্চ পরবর্তী সম্মেলনেও এই দুজন পুনরায় দায়িত্ব পান।
সূত্র : বাসস

]]>
শোকসংবাদ-লাল বিবি https://archive.sunamganjerkhobor.com/%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%95%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf/ Tue, 14 Dec 2021 13:28:49 +0000 http://sunamganjerkhobor.com/?p=137401 দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার গুরেশপুর গ্রামের লন্ডন প্রবাসী আব্দুল গনির মাতা লাল বিবি (৮৮) লন্ডনের নিউহামের নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। সোমবার ভোর রাত ৫ টা ২০ মিনিটের সময় লন্ডনের নিউহাম হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। তিনি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার গুরেশপুর গ্রামের লন্ডন প্রবাসী মরহুম আব্দুল খালিক’র সহধর্মিনী। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ১ মেয়ে, নাতি—নাতনিসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার তিন পুত্র ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের টেটিয়া চর বাজার হাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতা হাজী আব্দুন নূর, আব্দুল গনি ও আব্দুল হাই কামরান তাদের মায়ের মাগফেরাতের জন্য দোয়া কামনা করেছেন। মরহুমার নামাজের জানাজা বুধবার বেলা ১১ টায় ফরেস্ট গেইট মিনহাজুল কুরআন মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এরপর ফরেস্ট গেইট কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

]]>
মুক্তিযোদ্ধাদের মিলন মেলায় সাঙ্গ হলো বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনী https://archive.sunamganjerkhobor.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%af%e0%a7%8b%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%a8-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2/ Tue, 16 Nov 2021 09:52:31 +0000 http://sunamganjerkhobor.com/?p=135900 সু.খবর ডেস্মুক
মুক্তিযোদ্ধাদের মিলন মেলায় সাঙ্গ হলো বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনী। একই সাথে শিক্ষার্থীদের কোলাহলও বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনীকে প্রাণবন্ত করে তুলে। গতকাল সোমবার প্রদর্শনী দেখতে নগরীর শাহজালাল কলেজ, সীমান্তিক কলেজ, মইমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, জিন্দাবাজার সরকারী কিন্ডার গার্ডেন প্রাথমিক বিদ্যালয়, কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের ভিড় ছিল। এছাড়াও বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারী ছাড়াও মুক্তিযোদ্ধা, গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন সংগঠনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রদর্শনী দেখতে আসেন।
নগরীর মাছিমপুরস্থ আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের ইনডোর স্টেডিয়ামে আয়োজিত বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনীতে প্রায় ৫’শ টি ছবি, ৩০টি ডিজিটাল, স্কীন ও অডিও ছবি লোড করা আছে।
ভলন্টিয়ার ও ভারতে স্কলারশীপ পাওয়া শিক্ষার্থী পূর্বা বৈদ্য জানান, প্রদর্শনীর প্রথম দিন থেকে লোক সমাগম ভালই ছিল। গতকাল শেষ দিনে বেশকটি স্কুল কলেজের শিক্ষার্থী এসেছিলেন। তিনি আরো জানান, এ প্রদর্শনীতে ভলান্টিয়ার হিসেবে কাজ করতে পেরে আনন্দ অনুভব করছি। এতে আমার অনেক উপকার হয়েছে, যেমন মানুষ জনের সাথে মিশে তাদের সাথে কথা বলতে পারার অভিজ্ঞতা অর্জন করেছি।
এদিকে, মুক্তিযোদ্ধারা প্রদর্শনী দেখে ৫০ বছর আগের কথা মনে করলেন।
মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নীলকান্ত সিংহ জানান, প্রদর্শনী ঘুরে ঘুরে দেখে তিনি মুক্তিযুদ্ধের স্মৃতি মনে করেছেন। প্রদর্শনী দেখে তিনি মুক্তিযুদ্ধের গল্প করছিলেন।
শাহজালাল কলেজের শিক্ষার্থী শাহরিয়ার খান, স্নেহা সিনহা ও ফারহানা আহমেদ ইমা জানান, প্রদর্শনীতে এসে অনেক কিছু জেনেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের মহাত্মা গান্ধী (বাপু) সম্পর্কে এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ে হত্যা, ধর্ষণ ও অপরেশন সার্চলাইটের শব্দের অডিও শুনেছি। এছাড়াও এই ভিডিও প্রদর্শনী দেখে অনেক কিছু জেনেছি। সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারি হাই কমিশনার নিরাজ কুমার জয়শওয়াল গত ৮ নভেম্বর থেকে গতকাল ১৫ নভেম্বর পর্যন্ত প্রদর্শনীতে আসা দর্শনার্থীদের সাথে কথা বলেন।
সহকারি হাই কমিশনার নিরাজ কুমার জয়শওয়াল জানান, সিলেটের প্রদর্শনী শেষ করে প্রথমে রাজশাহী ও পরে খুলনাতে যাবে। আর ডিসেম্বরে ঢাকাতে, ঢাকার পরে কলকাতা এবং সর্বশেষ আমেরিকার নিউয়র্কে এ প্রদর্শনী প্রদর্শিত হবে। শেষে তিনি সিলেটের চিত্র প্রদর্শনী সুন্দর ও সফল ভাবে শেষ হওয়ায় সিলেট বাসীর কাছে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
সিলেটস্থ ভারতীয় সহকারী হাইকমিশন অফিস, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ ও সিলেট জেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনী দেখতে প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভিড় লেগে ছিল।
মহাত্মা গান্ধী ডিজিটাল জাদুঘরের কিউরেটর শ্রী বিরাট রাজারাম ইয়াগনিক দ্বারা বিশেষভাবে পরিচালিত এই অনন্য ডিজিটাল প্রদর্শনী গত ৮ নভেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি উদ্বোধন করেন। গত ১৪ নভেম্বর প্রদর্শনী পরিদর্শন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
প্রদর্শনীতে উপমহাদেশের দুই বরেণ্য নেতা স্বাধীন বংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর (বাপু) জীবনী নির্ভর প্রায় ৫’শ ভ্রাম্যমাণ তথ্যচিত্রসহ দুই নেতার বিভিন্ন উল্লেখযোগ্য সময়ের বর্ণনা সংবলিত ডিজিটাল উপস্থাপনা রয়েছে।
সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারি হাই কমিশনার নিরাজ কুমার জয়শওয়াল জানান, সিলেটের প্রদর্শনী শেষ করে প্রথমে রাজশাহী ও পরে খুলনাতে যাবে। আর ডিসেম্বরে ঢাকাতে, ঢাকার পরে কলকাতা এবং সর্বশেষ আমেরিকার নিউইয়র্কে এ প্রদর্শনী প্রদর্শিত হবে। শেষে তিনি সিলেটের চিত্র প্রদর্শনী সুন্দর ও সফলভাবে শেষ হওয়ায় সিলেটবাসীর কাছে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
সূত্র : সিলেটের ডাক

]]>
পদ্মশ্রী গ্রহণ করলেন তাঁরা https://archive.sunamganjerkhobor.com/%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%a3-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%81/ Wed, 10 Nov 2021 09:26:23 +0000 http://sunamganjerkhobor.com/?p=135538 সু.খবর ডেস্ক
ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছ থেকে গতকাল মঙ্গলবার দেশটির সম্মানজনক ‘পদ্মশ্রী’ পুরস্কার গ্রহণ করলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সন্জীদা খাতুন ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাজ্জাদ আলী জহির। ‘পদ্মশ্রী’ ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান।
সন্জীদা খাতুন ও সাজ্জাদ আলী জহির নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন। গতকালের অনুষ্ঠানে ২০২১ সালের পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়। ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ সময় উপস্থিত ছিলেন।
গত ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারত সরকার ২০২১ সালের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে। শিল্পকলা, শিক্ষা, বাণিজ্য, সাহিত্য, বিজ্ঞান, খেলাধুলা, সমাজসেবা ও সরকারি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়ে থাকে।
বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী, গবেষক ও শিক্ষক সন্জীদা খাতুন বাংলাদেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি এর সভাপতির দায়িত্বে রয়েছেন। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদেরও প্রতিষ্ঠাতা সদস্য তিনি। সন্জীদা খাতুন ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক এবং ১৯৫৫ সালে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি পান। ১৯৭৮ সালে বিশ্বভারতী থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি।
লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির বাংলাদেশের মুক্তিযুদ্ধে ৪ নম্বর সেক্টরের অধীনে দ্বিতীয় গোলন্দাজ বাহিনীকে সংগঠিত করেন। যুদ্ধে সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাঁকে বীরপ্রতীক খেতাব দেয়। সাজ্জাদ আলী জহির ১৯৬৯ সালের শেষে পাকিস্তান সেনাবাহিনীতে ক্যাডেট হিসেবে যোগ দেন। ১৯৭১ সালের আগস্ট মাসে তিনি পাকিস্তান সেনাবাহিনীর আর্টিলারি কোরে কমিশন লাভ করেন। আগস্টের শেষেই তিনি পাকিস্তান থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে যোগ দেন। কাজী সাজ্জাদ আলী জহির বাংলাদেশের স্বাধীনতা পুরস্কার পেয়েছেন।
এর আগে গত সোমবার নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে ২০২০ সালের ‘পদ্ম’ পুরস্কার দেওয়া হয়। গত বছর বাংলাদেশের প্রয়াত পররাষ্ট্রসচিব ও হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীকে ‘পদ্মভূষণ’ ও প্রত্নতত্ত্ববিদ অধ্যাপক ড. এনামুল হককে ‘পদ্মশ্রী’ পুরস্কার দেয়। ড. এনামুল হক ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।
অন্যদিকে সৈয়দ মোয়াজ্জেম আলীর পক্ষে ‘পদ্মভূষণ’ গ্রহণ করেন তাঁর স্ত্রী তুফা জামান আলী।
এ বছর পদ্ম পুরস্কার পাওয়া বিদেশিদের মধ্যে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেও ছিলেন। তবে তিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
উল্লেখ্য, ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হলো ‘ভারতরত্ন’। ‘পদ্মবিভূষণ’ ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। ‘পদ্মভূষণ’ তৃতীয় ও ‘পদ্মশ্রী’ চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার।
অন্য রাষ্ট্রীয় পুরস্কারগুলোর মতো অর্থ বা বিশেষ সুবিধা নেই পদ্ম পুরস্কারে। পুরস্কার বিজয়ীরা ভারতের রাষ্ট্রপতির স্বাক্ষর ও সিলমোহরযুক্ত সনদ পান। এ ছাড়া তাঁরা পদকের একটি রেপ্লিকা পেয়ে থাকেন।
সূত্র : কালেরকন্ঠ

]]>
মাসিক উত্তর সুরমা পত্রিকার মোড়ক উন্মোচন https://archive.sunamganjerkhobor.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%89%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95/ Mon, 16 Aug 2021 04:20:10 +0000 http://sunamganjerkhobor.com/?p=131160 জাতীয় শোক দিবস উপলক্ষে সুনামগঞ্জ সদর উপজেলার উত্তর সুরমা সাহিত্য সংসদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও সাহিত্য সংসদের প্রথম প্রকাশনা ‘মাসিক উত্তর সুরমা’ পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়েছে।
রবিবার মঙ্গলকাটা বাজারে আওয়ামী লীগের কার্যালয়ে মো. শাহনূর আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উত্তর সুরমার সংসদের আহ্বায়ক ও মাসিক উত্তর সুরমা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. শাহ আলম, সম্পাদকমন্ডলীর সভাপতি মো. কাজী মুমিনুল ইসলাম, নির্বাহী সম্পাদক এসআই শিমুল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় শ্রমিক লীগের সহ সভাপতি আবু হানিফ। সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রেসবিজ্ঞপ্তি

]]>
গভীর শ্রদ্ধায় জেসিপিএসসিতে জাতীয় শোক দিবস পালন https://archive.sunamganjerkhobor.com/%e0%a6%97%e0%a6%ad%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf/ Sun, 15 Aug 2021 11:18:03 +0000 http://sunamganjerkhobor.com/?p=131109 জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
রবিবার এ উপলক্ষে পবিত্র কোরআন তেলাওয়াত, মোনাজাত, বঙ্গবন্ধুর জীবনী আলোচনা, কবিতা আবৃত্তি, হামদ-নাত পরিবেশন, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
সকাল ১০টায় জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের কনফারেন্স হলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. কুদ্দুসুর রহমান। জাতীয় শোক দিবস এর অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী বাসা থেকে অনলাইনের মাধ্যমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
কলেজের বাংলা বিভাগের প্রভাষক ফরিদা ইয়াসমিন এর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহকারী শিক্ষক ইমদাদুল হক জুবায়ের ও মোনাজাত পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মো. আতাউর রহমান।
বঙ্গবন্ধুর জীবনালেখ্য ও অবদান এবং রাজনৈতিক মতাদর্শ ও পররাষ্ট্রনীতি সম্পর্কে বক্তব্য রাখেন জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক আহসান হাবীব রানা, সহকারী শিক্ষক আসমা বেগম, একাদশ শ্রেণির শিক্ষার্থী সানজানা ইসলাম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী ঐশিক সাহা।
অনুষ্ঠানে কবি নির্মলেন্দু গুণ এর ‘সেই রাতের কল্পকাহিনী’ কবিতা আবৃত্তি করেন অষ্টম (ইভি) শ্রেণির শিক্ষার্থী সেঁজুতি পাল এবং কবি মহাদেব সাহা এর ‘সেই দিনটি কেমন ছিল’ কবিতা আবৃত্তি করেন দশম শ্রেণির শিক্ষার্থী তারিফ এলাহী। হামদ-নাত পরিবেশন করেন দশম শ্রেণির শিক্ষার্থী ফারহান নাদিম ও নবম শ্রণির শিক্ষার্থী তোফা রোদশী। অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী (সেনা সদর) থেকে সরবরাহকৃত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর সংকলিত ভিডিও তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ লে. কর্নেল মো. কুদ্দুসুর রহমান বলেন, বাঙালি জাতির জন্য ১৫ আগস্ট একটি শোকাবহ দিন। সেই শোক আমাদের হৃদয়কে উদ্বেলিত করে, জাতির পিতা হারানোর সে আর্তি আমাদের মোহিত করে। ১৫ আগস্ট কতেক স্বার্থান্বেষী, উচ্চাভিলাষী, পথভ্রষ্ট ও রাজদ্রোহী ঘাতকের হাতে বঙ্গবন্ধু সপরিবারে শহিদ হন। যা বাংলা তথা বিশ্ব ইতিহাসে একটি কলঙ্কময় অধ্যায় এবং শোকাবহ ইতিহাস। এই ইতিহাসে রয়েছে আমাদের গভীর উপলব্ধি এবং বেদনাময় শিক্ষা। তবে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শে উজ্জীবিত হয়ে সোনার বাংলা গড়ে তোলার জন্য নতুন প্রজন্মকে সুশিক্ষিত হতে হবে।
অধ্যক্ষ মহোদয় শিক্ষার্থীদেরকে দিক-নির্দেশনা দিয়ে আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শ্রেষ্ঠ অবদান স্বাধীন বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশ হবে সোনার বাংলা, এই স্বপ্ন ছিল বঙ্গবন্ধুর। বঙ্গবন্ধু বলতেন, ‘সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই।’ তাই তোমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে, সোনার মানুষ হতে হবে। কারণ সুশিক্ষার মূলে থাকে দেশ, মানুষ ও মানব কল্যাণ। তোমাদেরকে সেই শিক্ষা অর্জন করতে হবে যা তোমাদেরকে সচেতন, সংবেদনশীল, নৈতিকতাসম্পন্ন, সৃষ্টিশীল, আত্মপ্রত্যয়ী ও মানবিক করে তুলবে। তাই বঙ্গবন্ধুর জীবনী থেকে তোমাদের শিক্ষা নিতে হবে। বঙ্গবন্ধুর জীবনী থেকে শিক্ষা নিয়ে তোমাদেরকে জ্যোতিস্মান ব্যক্তিত্ব হিসেবে বিকশিত হয়ে দেশ ও জাতির অমাবস্যা পূর্ণিমা রাতের আলোয় ভরিয়ে দিতে হবে।
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় গৌরবদীপ্ত সাফল্যের জন্য কয়েকজন শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের সঙ্গে নিরলসভাবে সম্পৃক্ত থাকায় শিক্ষকদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক এম ফাজলে এলাহী এবং অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজের উপাধ্যক্ষ মো. আরিফ সেলিম রেজা।
সংবাদ বিজ্ঞপ্তি

]]>
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ জাতীয় শোক দিবস পালন https://archive.sunamganjerkhobor.com/%e0%a6%a8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%ac-10/ Sun, 15 Aug 2021 10:38:27 +0000 http://sunamganjerkhobor.com/?p=131097 জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ এক ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সদস্য প্রফেসর মো. হেনা সিদ্দিকী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সহকারী অধ্যাপক আল মেহদী সাদাত চৌধুরী।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. শহাজাদা আল সাদিকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাসের প্রবন্ধ ‘বঙ্গবন্ধুর জীবনে নেতাজী সুভাস চন্দ্র বসুর প্রভাব’ থেকে নির্বাচিত অংশ পাঠ করেন অধ্যাপক মো. তানভীর আহমেদ চৌধুরী এবং পঠিত বিষয়ের উপর আলোচনায় অংশ নেন পরীক্ষা নিয়ন্ত্রক শামস্্ এলাহী রাসেল, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটিজ ও সোস্যাল সায়েন্সেস অনুষদের ডীন প্রফেসর ডা. রঞ্জিৎ কুমার দে।
আলোচনায় প্রধান অতিথি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী বঙ্গবন্ধুর সাথে বিভিন্ন সময়ে তাঁর সাক্ষাতের স্মৃতিচারণ করে বলেন, বঙ্গবন্ধু আজ আমাদের মাঝে নাই, কিন্তু তিনি আমাদের একটি দেশ দিয়ে গেছেন যা একমাত্র বাঙালির এবং বাঙালি জাতির। বঙ্গবন্ধুর স্বপ্নকে লালন করে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ অত্যন্ত সফলভাবে উন্নতীর দিকে এগিয়ে যাচ্ছে। তিনি সবাইকে উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে সচেষ্ট থাকার আহবান জানান। অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী বঙ্গবন্ধু, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ ১৫ই আগস্টের বঙ্গবন্ধু পরিবারের সকল শহিদ এবং স্বাধীনতার সকল বীর শহিদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।
বিশেষ অতিথি প্রফেসর মো. হেনা সিদ্দিকী অনুষ্ঠানে পঠিত উপাচার্য মহোদয়ের প্রবন্ধ থেকে বঙ্গবন্ধুর জীবনের শৈশবকাল এবং তাঁর জীবনে নেতাজী সুভাস চন্দ বসু ও তৎকালীন বিশিষ্ট ব্যক্তিদের প্রভাব সম্পর্কে অবগত হতে পেরেছেন বলে জানান এবং এ জন্য তিনি উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাসের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাঙালি জাতি বঙ্গবন্ধুর ত্যাগ, আদর্শ ও দেশ প্রেম ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ দেশ গঠনে এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভাপতি প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস-বাঙালি হিসেবে বঙ্গবন্ধু ও নেতাজী সুভাস চন্দ্র বসুর মধ্যে বিভিন্ন সামাঞ্জস্য উল্লেখ করে বলেন নেতাজী সুভাস চন্দ্র বসু যেমন বাংলা ও বাঙালিকে ভালোবাসতেন তেমনি বঙ্গবন্ধুও বাঙালি জাতিকে ভালোবেসেছেন। শৈশব থেকে বঙ্গবন্ধু মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করে গেছেন এবং এ জন্যই গণমানুষ তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেছে। তিনি ছিলেন সর্ব কালের শ্রেষ্ঠ বাঙালি। অন্ষ্ঠুানে অংশগ্রহণের জন্য উপাচার্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
আলোচনা শেষে ভার্চুয়ালি দোয়া পরিচালনা করেন অধ্যাপক মো. তানভীর আহমেদ চৌধুরী। ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রেস বিজ্ঞপ্তি

]]>
এসডব্লিউএফ এর আয়োজনে জাতীয় শোক দিবস পালিত https://archive.sunamganjerkhobor.com/%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%89%e0%a6%8f%e0%a6%ab-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%86%e0%a7%9f%e0%a7%8b%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4/ Sun, 15 Aug 2021 10:18:40 +0000 http://sunamganjerkhobor.com/?p=131092 স্যানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশন (এসডব্লিউএফ) এর আয়োজনে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় স্বাস্থ্যবিধি মেনে ধারারগাঁও স্যানক্রেড কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
স্যানক্রেড কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউট’র প্রিন্সিপাল মি: পলাশ চিছাম এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে দিবসটির তাৎপর্য ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে ডকুমেন্টারী বড় পর্দায় প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে জুম অনলাইনে যুক্ত হয়ে প্রধান আলোচকের বক্তব্য রাখেন ধর্মীয় স্বেচ্ছাসেবক মি. রবিনাথ মারাক।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্যানক্রেড হাসপাতালের ডেন্টাল সার্জন, ডা. নিসাত তাসনিম, সুনামগঞ্জ সদর স্যানক্রেড ঋণ প্রকল্পের ম্যানেজার মি: রিপন পাল, মো: লোকমান হোসেন, কমিউনিটি প্যারামেডিক ছাত্র জাহাঙ্গীর আলম, আল আমিন খন্দকার প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি

]]>
সুনামগঞ্জ হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়নের বাদাঘাট বাজার কমিটি গঠন https://archive.sunamganjerkhobor.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87/ Sun, 15 Aug 2021 08:25:01 +0000 http://sunamganjerkhobor.com/?p=131078 আমির হোসেন কে সভাপতি ও জয়দেব দাস কে সম্পাদক করে সুনামগঞ্জ হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন বাদাঘাট বাজার কমিটি গঠন করা হয়েছে।
গত শনিবার বিকাল ৩টায় এ উপলক্ষে আমির হোসেনের সভাপতিত্বে ও জয়দেব দাসের পরিচালনায় বাদাঘাট বাজারে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান কবির, সুনামগঞ্জ জেলা হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি লিলু মিয়া, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা সভপতি বাদল সরকার, বারকি শ্রমিক সংঘ যাদুকাটা শাখার সভাপতি ফরিদ মিয়া সদস্য নজরুল ইসলাম।
সভা শেষে আমির হোসেনকে সভাপতি ও জয়দেব দাসকে সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সহসভাপতি মো. ওবায়দুল, সহ সম্পাদক অলক রায়, অর্থ সম্পাদক সাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক জুয়েল সদস্য রিয়াজ উদ্দিন, ফয়সল, রফিকুল ইসলাম প্রমুখ।
প্রেসবিজ্ঞপ্তি

]]>